বাগদান করলেন এশা গুপ্তা

 
বলিউডে যেন বিয়ে মৌসুম লেগেছে। কিছুদিন আগে প্রীতি জিনতা ও উর্মিলা মাতঙ্গকার বিয়ে করেছেন। এদিকে বিপাশা বসু ও করণ সিং গ্রোভার বিয়ের তারিখ ঘোষণা দিয়েছেন। এবার ‘জান্নাত ২’ অভিনেত্রী এশা গুপ্তা হঠাত্ করেই বাগদান করেছেন।
 
IMG0
 
শনিবার ইনস্টাগ্রামে আংটির ছবি প্রকাশ করেছেন এশা। তার অনামিকায় শোভা পাচ্ছে হীরার আংটি। ছবিটির ক্যাপশন ছিল ‘সে আমাকে জিজ্ঞাস করল এবং আমি হ্যাঁ বললাম।’ তবে প্রেমিকের নাম প্রকাশ করেননি এশা গুপ্তা।
 
এশা গুপ্তাকে পরবর্তীতে ‘হেরা ফেরি ৩’ ও ‘রুস্তম’ ছবিতে দেখা যাবে। খবর: ডিএনএ।