কেরানীগঞ্জ নাকি কেরাণীগঞ্জ?

বিশাল অংকের ব্যয় আর দীর্ঘ সময় নিয়ে দেশে নতুন একটি কারাগার নির্মিত হয়েছে। সেটা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ সেই কারাগারের প্রধান ফটক এবং উদ্বোধন ফলকে কেরানীগঞ্জ বানান ভুল করে লেখা কেরাণীগঞ্জ। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে ‘কেরানীগঞ্জ’ বানানটি সঠিক।