ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের শিরোপা স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে হোঁচট খাওয়ায়। দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ গোলে ড্র করে ফিরেছে আর্সেন ওয়েঙ্গারের দল।
ওয়েস্ট হ্যামের কাছেই ঘরের মাঠে ২-০ গোলে হেরে এবারের লিগ শুরু হয়েছিল আর্সেনালের। শনিবার লক্ষ্য ছিল তাই প্রতিশোধের। মেসুত ওজিল ও আলেক্সিস সানচেজের গোলে এগিয়ে যাওয়ার পরও অ্যান্ডি ক্যারলের হ্যাটট্রিকে হারতে বসেছিল তারা। লরেন্ত কসলিয়েনির গোলে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিশ্চিত হয় দলটির। এদিকে ইনজুরির কারণে দীর্ঘ প্রায় সাত মাস বাইরে থাকার পর ফিরেই দলকে জয়ের আনন্দে ভাসালেন সামির নাসরি। এই ফরাসি মিডফিল্ডারের দ্বিতীয়ার্ধের জয়সূচক গোলেই ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
IMG0
৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেন ওয়েঙ্গারের দল। শীর্ষে থাকা লেস্টার সিটির চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে তারা। ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার্স। অন্য ম্যাচে সোয়ানসি সিটির মাঠে একমাত্র গোলে হেরে গেছে ৪৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা চেলসি। এই ড্রয়ের পর ৩২ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৯, তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ওয়েস্ট হ্যাম। শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৬৯। গোল.কম।