এবার বিকাশমান স্মার্টফোনের বাজারে আসছে হুয়াওয়ের কে সিরিজের হ্যান্ডসেট কে৭ ও কে১০। এর মধ্যে ডিভাইস দুটি ভারতের বাজারে আসছে আগামী সপ্তাহে। ফোন দুটি গত জানুয়ারি মাসে সিইএস ২০১৬-তে উন্মোচন করা হয়।
ভারতে কে৭ ও কে১০ উন্মোচনের জন্য আগামী ১৪ এপ্রিল এক অনুষ্ঠানের আয়োজন করেছে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।
এলজি কে১০ –তে ৭২০*১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লে ও অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম থাকবে।
থ্রিজি ও ফোরজি এলটিই কানেক্টিভিটির দুটি সংস্করণে আসবে কে১০। এর মধ্যে থ্রিজি কানেক্টিভিটির ডিভাইসে ১ দশমিক ৩ গিগাহার্টজের প্রসেসর, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা,৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ২৩০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে।
ফোরজি কানেক্টিভিটির স্মার্টফোনটি আবার দুটি সংস্করণে বাজারে আসতে পারে। এর মধ্যে একটিতে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর এবং অপরটিতে ১ দশমিক ১৪ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর থাকতে পারে। এছাড়া ডিভাইস দুটিতে থাকবে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
কে১০ স্মার্টফোনটি ১ জিবি, ১ দশমিক ৫ জিবি ও ২ জিবি র্যা মের তিনটি আলাদা সংস্করণে বাজারে আসতে পারে। এর মধ্যে প্রথম দুটিতে ৮ ও অপর সংস্করণটিতে ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। ২৩০০ এমএএইচের ব্যাটারির ফোনটি সাদা, নীল ও সোনালি রঙে বাজারে ছাড়া হতে পারে।
অন্যদিকে, কে৭ স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম থাকবে। থ্রিজি ও ফোরজি কানেক্টিভিটির দুটি আলাদা সংস্করণে ফোনটি বাজারে আসবে। এর মধ্যে থ্রিজি কানেক্টিভিটির হ্যান্ডসেটে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর এবং ফোরজি এলটিই কানেক্টিভিটির স্মার্টফোনে ১ দশমিক ১ গিগাহার্টজের প্রসেসর থাকবে।
৮৫৪*৪৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ ডিসপ্লের এই ফোনে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
এই ডিভাইসটিও ১ জিবি ও ১ দশমিক ৫ জিবির দুটি আলাদা সংস্করণের র্যা মে আসবে। ১ জিবি র্যা মের সংস্করণে ৮ জিবি ও ১ দশমিক ৫ জিবির সংস্করণে ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ থাকবে। এছাড়া স্মার্টফোনটিতে ২১২৫ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে। সাদা,কালো ও সোনালি রঙে আসবে এই ফোনটিও।