ট্যানারি স্থানান্তরে আদালতের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ না করায় তিন মালিককে পুলিশের কাছে সোপর্দ করেছে হাইকোর্ট।
রবিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ কোর্ট তত্ত্বাবধায়কের মাধ্যমে তাদের পুলিশে সোপর্দ করেন।
ওই তিন ট্যানারি মালিক হলেন- পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের গিয়াস উদ্দিন আহমেদ পাঠান ও মেসার্স প্যারামাউন্ট ট্যানারিজের মো. আকবর হোসেন।