সিরাজগঞ্জে লেগুনাচাপায় বাইসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় লেগুনাচাপায় হালিম মণ্ডল (৩৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার রামকান্তপুর গ্রামের হোসেন মন্ডলের ছেলে। লেগুনাটি আটক করা হয়েছে। 
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকাল ১০টার দিকে হালিম বাইসাইকেলে করে রামকান্তপুর থেকে উল্লাপাড়া যাচ্ছিলেন। উপজেলার নবগ্রামে একটি সিএনজিচালিত লেগুনা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হবে। 
 
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।