গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অন্তরা (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।
জানা গেছে, শনিবার রাতে রামভদ্র জানেরপাড় গ্রামের বাবলু মিয়ার কন্যা রামভদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী অন্তরা মায়ের সঙ্গে অভিমান করে ঘরের ধর্নায় গলার ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করে।
থানা পুলিশ জানায়, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।