বরিশালে যুবক হত্যার প্রতিবাদে কয়েকটি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। রবিবার লাকুটিয়া গ্রামের এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার বাটনা গ্রামের আব্দুর রশীদ হাওলাদারের ছেলে রমজান আলী সঙ্গে সিনিয়র-জুনিয়র নিয়ে রাকুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জহিরুল ইসলামের ঝগড়া হয়। এর জের ধরে শনিবার বিকালে জহিরুল ইসলাম ও তার ছোট ভাই ইমরানসহ ৮-১০ যুবক রমজান আলীকে কুপিয়ে জখম করে। তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রমজান মারা যান। রবিবার সকাল ৯টার দিকে রমজানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ৪-৫টি বাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে একটি বাড়িতে আগুন দেয়া হয়।
বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আরিফ হোসেন নামের একজনকে আটক করা হয়েছে।