মেক্সিকোতে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার বাংলাদেশ সময় দুপুর একটা ১১মিনিটে এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির স্যান পেড্রো মেক্সটিপ্যাক এলাকা থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৩৫ দশমিক ৩ কিলোমিটার গভীরে।