আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় আশকাশামে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত করেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আশকাশাম থেকে ৩৯ কিলোমিটার দূরে।
মাটির ২১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি উৎপত্তি হয়। বাংলাদেশের স্থানীয় সময় বিকাল ৪টা ২৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় সেখানে। এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।