গোদাগাড়ীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

রাজশাহী গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
 
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন- গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ীর সেরাজুল ইসলামের ছেলে তোফাজ্জল হোসেন (৩৮) ও সারাংপুর গ্রামের মোকবুল হোসেনের ছেলে অটোচালক রফিকুল ইসলাম(২৬)।
 
জানা গেছে, রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী কলেজের সামনে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে  ঘটনাস্থলেই কৃষক তোফাজ্জল হোসেন নিহত হন। আহত অটোচালক রফিকুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পর তার মৃত্যু হয়।
 
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, পরিবারের সদস্যদরে আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।