সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের কমিটি

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
 
রবিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত কমিটির নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ।
IMG0
এর আগে ২০১৫ সালে ৭ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যামে জেলা আওয়ামী লীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি মুনসুর আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নজরুল ইসলাম। দীর্ঘ এক বছর দুই মাস পর জেলা আওয়ামী লীগের এই নতুন কমিটি ঘোষনা করা হয়।
 
নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকসহ ৯ জন, যুগ্ম সম্পাদক হয়েছেন অধ্যক্ষ আবু আহমেদসহ তিনজন, সাংগাঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু তিনজন, অন্যান্য সম্পাদক পদে ২০ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জনসহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে।