বি এন পি এখন হুশিয়ারী কোম্পানি : ওমর ফারুক

 
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি এখন হুশিয়ারী কোম্পানিতে পরিনত হয়েছে, কথায় কথায় শুধু হুশিয়ার করেন, জনগন তাদের হুশিয়ারীতে কান দেয় না। বিএনপি এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীও খুজে পায় না। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন আওতাধীন ৩৪নং ওয়ার্ডের (বংশাল) ত্রি-বার্ষিক কাউন্সিলে রবিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, শেখ হাসিনার দূরদর্শিতা, প্রজ্ঞা ও সুযোগ্য নেতৃত্বের কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উন্নত হয়েছে। প্রধানমন্ত্রীর সাঁইত্রিশটি আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্তি তারই অকাট্য প্রমাণ। যে মার্কিন যুক্তরাষ্ট্র একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে কটাক্ষ করেছিল আজ তারাই বাংলাদেশকে এশিয়ার 'ইমারজিং টাইগার' বলে আখ্যায়িত করছে।
 
কাউন্সিলের উদ্ধোধন করেন ঢাকা মহানগর দক্ষিন শাখার সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, সহ সম্পাদক মো. ইসমাইল হোসেন, প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সভাপতি মাঈন উদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ।
 
দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে মীর মাহবুব রনি ও সাধারণ সম্পাদক আহাদ বাপ্পিকে  নির্বাচিত ঘোষণা করা হয় এবং আগামী এক সপ্তাহের মধ্যে পুর্নাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়।