বানান ভুল করায় মেক্সিকোয় ধরা পড়ল ভুয়া পুলিশ

মেক্সিকোয় চার জন অস্ত্রধারী ভুয়া পুলিশকে গ্রেফতার করা হয়েছে। একটি শব্দের ভুল বানান দেখে তাদের আটক করা সম্ভব হয়। পুলিশের গাড়ির মত হুবহু দেখতে হলেও ভুয়া পুলিশের গাড়ির গায়ে ভুল বানানে একটি শব্দ লেখা ছিল।
 
নকল পুলিশগুলোর গাড়িটির রং থেকে শুরু করে সবকিছুই ফেডারেল পুলিশের গাড়ির মত। তবে গাড়ির দুই পাশে লেখা DIVISION শব্দটিতে S এর পরিবর্তে ভুল করে C দিয়ে লেখা ছিল। সেনাবাহিনীর একটি টহল দলের বিষয়টি দেখে গাড়িটি থেকে অস্ত্র ও গুলিসহ চার ভুয়া পুলিশকে আটক করে।
 
ঘটনার পর এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, আটককৃতরা কোন রাষ্ট্রীয় বাহিনীর সদস্য নয়। মাদক চোরাচালানের রুটের দখল নিয়ে ওই এলাকাটিতে গ্যাংগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার। এই চার জনও মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত বলে ধারনা করা হচ্ছে। সূত্র: এএফপি