শরণখোলায় ৫০ লাখ টাকার সুন্দরি কাঠসহ ট্রলার জব্দ

বাগেরহাটের শরণখোলা থেকে পাচারকালে ৫০ লাখ টাকা মূল্যের ২৫০০ ঘনফুট সুন্দরি কাঠ জব্দ করেছে কোস্টগার্ড।
 
বোরবার সকালে সুন্দরবন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জামতলা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ওই কাঠ জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
 
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার এস এম ফজলুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড কচিখালী স্টেশনের একটি দল সকালে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন জামতলা এলাকায় অভিযানে যায়। এ সময় জামতলা সংলগ্ন খালে সুন্দরি কাঠের লগ বোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে ওই কাঠ জব্দ করা হয়।