আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যানপদে ভোটযুদ্ধে নেমেছে স্বামী-স্ত্রী।
এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সুলতান আহমেদ খোকা ও তার স্ত্রী সুলতান রাজিয়া উভয়েই মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৭ মে চতুর্থ ধাপে এ উপজেলার ৭টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার স্বামী-স্ত্রী দুজনই ভোটযুদ্ধে নামছেন। ইতিমধ্যেই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে মুখরোচক আলোচনা চলছে।