ঢাকা ২য় বিভাগ ভলিবলে আনসারের জয়

ঢাকা মহানগরী ২য় বিভাগ ভলিবল লীগে ৩-০ সেটে নবোদয় সংঘ ক্লাবকে পরাজিত করে বাংলাদেশ আনসার। অন্যদিকে বিকেএসপি বনাম নবজাতক মজলিস এর খেলায় নবজাতক মজলিস খেলায় উপস্থিত হতে বেশ বিলম্ব করায় খেলার ফলাফল, ৩-০ সেটে বি.কে.এস.পি কে বিজয়ী বলে ঘোষণা দেয়া হয়।
 
রবিবার বিকাল তিনটায় ঢাকা ভলিবল ষ্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্র“প এর পৃষ্ঠপোষকতায় মার্সেল ট্যালেন্ট হ্যান্ট ঢাকা মহানগরী ২য় বিভাগ ভলিবল লীগ-২০১৬ শুরু হয়েছে।
 
আগামীকালের খেলা- ১১ এপ্রিল ২০১৬
 
বিকাল ৩:০০ বিকেএসপি  ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব
বিকাল ৩:০০  বাংলাদেশ আনসার  যুব সংঘ ক্লাব
বিকাল ০৪:৩০  নগর সমাজ কল্যান নবজাতক মজলিস
বিকাল ০৪:৩০  বনানী নবারুন সংঘ নবোদয় সংঘ