সাব্বির হত্যা মামলায় আসামি খালাসের রায় কেন বাতিল নয়: হাইকোর্ট

বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় আসামিদের খালাসের নি¤œ আদালতের রায় কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
 
রাষ্ট্রপক্ষের এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশণ বেঞ্চ রবিবার এই আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
২০০৬ সালের ৪ জুলাই রাতে গুলশানের একটি বাড়িতে খুন হন বসুন্ধরা টেলিকমিউনিকেশন্স নেটওয়ার্ক লিমিটেডের পরিচালক সাব্বির। এ ঘটনার পর তার ভগ্নিপতি এএফএম আসিফ গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা ২০০৮ সালের ১২ মে বসুন্ধরা গ্র“পের চেয়ারম্যানের ছেলে সাফিয়াত হোসেন সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন।
 
২০১১ সালের ১৫ ডিসেম্বর ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল সব আসামিকে মামলার অভিযোগ থেকে খালাস দেন। খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রবিবার ওই আপিলের ওপর শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে।