ভানুয়াতুতে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। বাংলাদেশ সময় সোমবার নয়টা ৫২ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল পোর্ট ওলরে থেকে ১১০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২.৮ কিলোমিটার নিচে।