মঙ্গলবার নির্ধারিত হবে ৮ ফুটবলারের ভাগ্য

এখনো ঝুলে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ৮ ফুটবলারের ভাগ্য। টানা তিন দিন শুনানির পরও সমাধান হয়নি শেখ জামালের করা রিট পিটিশন। বৃহস্পতিবার ও রবিবারের পর সোমবারও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিক ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।
 
এসময় আদালতে বাফুফে তাদের যুক্তি উপস্থাপন করে। এক পর্যায়ে শেখ জামালের পক্ষ থেকে রিট পিটিশনের শুনানি ১৪ এপ্রিলের পরও চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়। উল্লেখ্য আগামী ১৪ তারিখ থেকে ২৮ দিনের অবকাশ থাকবে হাইকোর্ট।
 
শেখ জামালের আইনজীবীরা অবকাশের পরেও রিটের শুনানি করার আবেদন জানান। কিন্তু বিচারপতিরা তা অগ্রাহ্য করেন। মঙ্গলবার আবারও আবার শুনানি হবে বলে জানান তারা।