ভারতে গার্মেন্টেসে আগুন, ২০ জন উদ্ধার

 
ভারতের থানে জেলার ভিওয়ান্ডি শহরের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। 
 
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চারতলা ভবনটি থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে।
 
কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও উদ্ধারের সময় একজন নারী সামান্য আহত হয়েছেন।
 
কিছু শ্রমিক ভবনের ছাদে উঠে যেতে সক্ষম হয়। সেখানে তারা উদ্ধারকর্মীদের জন্য অপেক্ষা করতে থাকেন বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। 
 
সকাল সাড়ে সাতটার দিকে ভবনটির নিচ তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে তাঁতের জিনিসপত্র রাখা ছিল। 
 
এক কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে নিশ্চিত করে এটি বলা যাচ্ছে না। খবর: এনডিটিভি।