হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিঙ্গাপুরগামী এক যাত্রীর কাছ থেকে এক লাখ সৌদি রিয়াল উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা শাখা। এই ঘটনায় যাত্রী মোহম্মদ আনিসকে (৪৮) আটক করে বিমান বন্দর থাকায় সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার কাস্টমসের সহকারী কমিশনার মোহম্মদ জাকারিয়া জানান, সোমবার রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মোহম্মদ আনিসের সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। তাকে দুই নম্বর বোর্ডিং ব্রিজের কাছ থেকে আনিসকে সন্দেহজনকভাবে আটক করে সাইড ব্যাগে তল্লাশি করা হয়। ঐ ব্যাগ থেকে এক লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়।