‘নিরাপত্তার সঙ্গে সুন্দর করে বৈশাখ উদযাপন করা হবে’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বলেছেন, নিরাপত্তার সঙ্গে সুন্দর করে বৈশাখ উদযাপন করা হবে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে টিএসসিসহ পুরো এলাকা মাইকিং এর আওয়াতায় থাকবে। যাতে সবাই একসঙ্গে থেকে উৎসব পালন করতে পারি। কোনো ধরনের মুখোশ না পরার অনুরোধ করেছি এর আগেই। 
 
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বৈশাখের সার্বিক নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ডিএমপির যৌথ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
 
ডিএমপি কমিশনার বলেন, উৎসবের দিন সকাল থেকে ঢাবি ও টিএসসির আশপাশে কোনো ধরনের হকার বসতে দেয়া হবে না। খাবার পানির সরবরাহ থাকবে।