রাজধানীর কাওরান বাজারে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯০ কেজি জাটকা ও ১৩২০ কেজি আফ্রিকান মাগুর জব্দ করেছে। এ ঘটনায় তিন মৎস্য ব্যবসায়ীকে আটক করে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এরা হলেন, আবদুর রশিদ (৩৮), বিদ্যা বাবু (৫৫) ও ফজু উদ্দিন (৩২)
র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদে জানান, মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। পাশের আরেক আড়ৎ থেকে ওইসব আফ্রিকান মাগুর জব্দ করা হয়। গ্রেফতার প্রতি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে এক বছর করে কারাদণ্ড দেয়।
উল্লেখ্য, পহেলা বৈশাখকে কেন্দ্র করে কাওরান বাজার মাছের আড়তে ব্যবসায়ীরা জাটকা বিক্রির উদ্যোগ নেয়।