বাড্ডায় গৃহবধূর লাশ উদ্ধার

রাজধানীর বাড্ডায় একটি বাড়ির ফ্ল্যাটের দরজা ভেঙ্গে শাহিদা বেগম (২২) নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার দুপুরে মধ্য বাড্ডার আলাতুন নেসা গলির গ/৫ এর ১নং বাড়ির ৩য় তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ‘মো. আনিস ও শাহিদা বেগম ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। দুইদিন আগেই আনিস দরজায় তালা ঝুলিয়ে দিয়ে বাসা থেকে চলে যায়। মঙ্গলবার দুপুরে আশপাশের ফ্লাটের বাসিন্দারা ওই বাসা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দরজার তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে।’