নিজেকে নিজেরই না-পছন্দ শাহরুখ খানের! ‘ফ্যান’ এর প্রচারে গিয়ে শাহরুখ জানালেন, ভক্তরা তাকে যে চোখে দেখেন, নিজেকে নিজে সেই উচ্চতায় বসাতে পারেন না তিনি।
শাহরুখ আরও জানান, নিজের ছবিও দেখেন না বিশেষ। দেখলেও সমালোচকের চোখেই দেখেন।
কিং খানের ভাষ্য, ‘যদি নিজেকে এতোই পছন্দ করতাম, তাহলে পর্দায় বিভিন্ন চরিত্র সাজার আগে নিজের চরিত্রেই অভিনয় করতাম! আমি নিজেই নিজের ফ্যান নই। ‘ফ্যান’ শব্দটা এসেছে ‘ফ্যানাটিক’ থেকে। তার বদলে আমার ভক্তদের ‘অ্যাডমায়ারার’ বলতেই বেশি পছন্দ করি আমি।’
তবে নিজের না হলেও শচিন টেন্ডুলকারের বিরাট বড় ভক্ত শাহরুখ। শচিনের জীবন নিয়ে তৈরি মুভিতে নাম-ভূমিকায় তাকেই দেখতে চান বলিউড বাদশা!