পাঁচ লাখ লিটার পানি নিয়ে ভারতের মহারাষ্ট্রের মারাঠওয়াদা অঞ্চলের লাতুর শহরে একটি বিশেষ ট্রেন পৌঁছেছে। মঙ্গলবার সকালে নির্ধারিত সময় পরে ও পরিকল্পনার চেয়ে কম পানি নিয়ে ট্রেনটি সেখানে পৌঁছায়।
মুম্বাই থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত লাতুর শহরটি খরাপীড়িত অঞ্চল। ১০টি বগি ভর্তি করে পানি নিয়ে সোমবার মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চলের মিরাজ থেকে ট্রেনটি যাত্রা করে।
লাতুরের কালেক্টর পান্ডুরাঙ পোল বলেছেন, এটি পরীক্ষামূলকভাবে করা হয়েছে। গতি এখানে মুখ্য বিষয় নয়।
লাতুর রেলস্টেশনে ট্রেনটির থামার স্থান থেকে পাইপলাইনের মাধ্যমে পানি নিয়ে কূপে জড়ো করা হবে। খবর: এনডিটিভি।