ফিকরু নৈপুণ্যে শেখ রাসেলের তৃতীয় জয়

স্বাধীনতা কাপে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে যাচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দুই বিদেশি ফরোয়ার্ড ফিকরু টেফারা ও পল এমিলের গোলে ২-১ ব্যবধানে রহমতগঞ্জকে হারিয়ে টানা তৃতীয় জয় উদযাপন করে শেখ রাসেল।
 
খেলার পঞ্চম মিনিটে ফিকরু টেফারার দর্শনীয় গোলে এগিয়ে যায় শেখ রাসেল। বাঁ দিক থেকে অধিনায়ক আতিকুর রহমান মিশুর মাপা ক্রসে লক্ষ্যভেদ করেন ইথিওপিয়ার এই ফরোয়ার্ড। বক্সের মাঝ থেকে করা তার হেডটিতে ছিল পাওয়ার ও সঠিক ভারসাম্য। রহমতগঞ্জ গোলরক্ষক আল আমিনের চেয়ে দেথা ছাড়া আর কিছুই করার ছিল না।
 
এ নিয়ে তিন ম্যাচে ৫ গোল করে স্বাধীনতা কাপের গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি। ৪ গোল নিয়ে তার পরেই আছেন শেখ জামাল ফরোয়ার্ড ওয়েডসেন আনসেলমে।