মাগুরায় সড়ক দুর্ঘটনায় অনিক শেখ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হযেছেন অপর দুইজন। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অনিক মাগুরা পৌর এলাকার শিবরামপুর গ্রামের জিবলু শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাগুরা-শক্রুজিৎপুর ভায়া নড়াইল সড়কের মাগুরা সদর উপজেলার মালিকগ্রাম নামকস্থানে একটি তেলবাহী ট্রাক একটি পিকআপ ও মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী অনিক শেখ গুরুতর আহত হন। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: হামলার ৯ মিনিট আগে ৩০ জনকে মেইল করে হামলাকারী
মাগুরা সদর থানার অফিসার্স এই চার্জ সিরাজুল ইসলাম জানান, ‘সড়ক দুর্ঘটনায় অনিক শেখ নামের একজন নিহত হযেছে।’
ইত্তেফাক/কেকে