ইউসি ব্রাউজারে গেম খেলে ২২ লাখ টাকা জিতে নিল বাংলাদেশিরা

 
আইসিসি টি-২০ বিশ্বকাপ চলাকালে ইউসি ব্রাউজারে গেম খেলে যারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। তিন ক্যাটাগরিতে মোট ২২ লাখ টাকার পুরস্কার জিতেছেন বাংলাদেশিরা। নগদ অর্থ, মোবাইল হ্যান্ডসেট ও রিচার্জের মাধ্যমে মোট ৪৩ হাজার ২৩১টি পুরস্কারের ঘোষণা দিয়েছে ইউসি।
 
আইসিটি টি২০ বিশ্বকাপ শুরু একদিন আগে (৭ মার্চ) ইউসি ব্রাউজার তাদের অনলাইনে গেম চালু করে এবং বিশ্বকাপ ফাইনালের পরদিন (৪ এপ্রিল) পর্যন্ত মোট ৪৫ লাখের বেশি বাংলাদেশি এই গেমে অংশগ্রহণ করেন। 
 
IMG0
ইউসি ব্রাউজারের নিজস্ব ফেসবুক পেজে সোমবার (১১ এপ্রিল) নগদ অর্থ ও স্মার্টফোন বিজয়ীদের নাম ঘোষণা করে । ইউসি’র ঘোষণা মতে, প্রথম পুরস্কার বিজয়ী ২ লাখ ৪০ হাজার, দ্বিতীয়জন ১ লাখ ২০ হাজার টাকা এবং তৃতীয় ও চতুর্থ বিজয়ী প্রত্যেকে ৬০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৮০ হাজার টাকার নগদ অর্থ পুরস্কার পাবেন।
 
নগদ পুরস্কার বিজয়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যক্তির আইডি নাম্বার হচ্ছে যথাক্রমে: 1601-5067188385-afe28960, 1603-6887042225-75aae31d, 1602-12310443720-7d2a1f83 এবং 1509-14849775857-ae49c868.
 
এ ছাড়া সিম্ফনি এইচ১৭৫ এবং ভি৪৯ মডেলের হ্যান্ডসেট বিজয়ীর ২২ জনের নাম ঘোষণা করা হয়েছে।
 
গত মার্চে বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইনে গেম চালু করে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ইউসি। এইচটিএমএল ৫ প্রযুক্তি নির্ভর গেমটিতে নিজের পছন্দের দলকে সমর্থন জানানোরও সুযোগ ছিল। গেইমের পাশাপাশি ক্রিকেট খেলার সর্বশেষ তথ্য, সংবাদ, ভিডিও, টুইট, ছবি. ধারাবিবরণীসহ নানা ফিচার ছিল ইউসি ক্রিকেটে।
 
ক্রিকেট বিষয়ক এই গেমটি সামাজিক যোগাযোগমাধ্যম এবং মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, নাসির হোসেনের মতো ক্রিকেট তারকাদেরও দৃষ্টি আকর্ষণ করে।