‘গ্যাসের দাম বাড়ালে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্যাসের দাম বাড়ালে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। এটা দেশের জনগণ মেনে নেবে না। আমরা গ্যাসের মূল্যবৃদ্ধি কখনো মেনে নেব না। 

রবিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব এ সব কথা বলেন।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি ঠিক করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: রাস্তা ও ড্রেন অপরিষ্কার এমন ওয়ার্ডে যাবো না: আতিকুল ইসলাম

মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং জনগণের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে এবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করবে বিএনপি। এজন্য ২৫ মার্চ থেকে সাতদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ইত্তেফাক/এমআই