পালিয়ে গেল অক্টোপাস

নিউজিল্যান্ডের একটি অ্যাকুরিয়াম থেকে একটি অক্টোপাস পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, অক্টোপাসটি এখন ঘুরে বেড়াচ্ছে প্রশান্ত মহাসাগরে। 
 
অক্টোপাসটির নাম ইংকি। ছিলো সমুদ্র তীরবর্তী শহর ন্যাপিয়েরের একটি অ্যাকুরিয়ামে। তার ছোট্ট একটি ফাঁক দিয়ে সে পালিয়ে গেছে। অ্যাকুরিয়াম থেকে বেরিয়ে ইংকি প্রথমে মেঝেতে পিছলে গিয়ে এবং পরে ৬ ইঞ্চি প্রশস্ত একটি ড্রেনের পাইপ দিয়ে সে পালিয়ে যায়। তার ভাগ্য ভালো যে, পাইপটি সমুদ্রে গিয়ে পড়েছিলো। 
 
নিউজিল্যান্ডের একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে খবরটি দিয়েছে বিবিসি মনিটরিং। অ্যাকুরিয়ামের ব্যবস্থাপক রব ইয়ারাল বলেছেন, ট্যাঙ্কের উপরের দিকে ঢাকনাটি খুব শক্ত করে লাগানো ছিলো না। তার আগে ওখানে একটু মেরামত করা হয়েছিলো।