নিজের ভাগ্য নিজেই গড়েছেন প্রিয়াংকা

তার অর্জন কম নয়। আর এ পর্যন্ত যা কিছু অর্জন করেছেন, তার পুরো কৃতিত্বটাই নিজের। দাবী প্রিয়াংকা চোপড়ার।
 
বলিউডের অন্যতম এই নায়িকা এখন হলিউডেও বেশ পরিচিত। সব মিলিয়ে সময়টা খুবই ভালো যাচ্ছে তার। পাচ্ছেন নানান পুরস্কার। সদ্য পদ্মশ্রী পেয়েছেন তিনি। এই সব কিছুই নিজের দক্ষতায় অর্জন করেছেন, এমনটাই মনে করেন তিনি।
 
তার ভাষায়, ‘আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। সব ধরনের কাজের জন্যই খুব পরিশ্রম করি। তাই সব কৃতিত্বই আমার পাওনা। কোনও কাজেই মেয়েরা তাদের প্রাপ্য সম্মানটা পান না। অন্য কেউ তাদের সাফল্যের কৃতিত্বটা নিয়ে নেয়। কিন্তু আমি সেটা মেনে নিতে রাজি নই।’