বাস-ইট ভাঙার গাড়ির সংঘর্ষ, নিহত ২

 
ঢাকার অদূরে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ইট ভাঙার গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন।
 
বুধবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
 
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল হক জানান, রাতে পাটুরিয়াগামী বাসটির সঙ্গে ইট ভাঙার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে দুই শ্রমিক নিহত হন। এছাড়া বাসটি খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।