সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চারের আহ্বান আওয়ামী লীগের

 
সাম্প্রদায়িক বিষবাষ্পের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার পহেলা বৈশাখে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত র্যালির আয়োজন করা হয়। র‌্যালি শুরুর আগে ঢাকার বাহদুর শাহ পার্কে একটি সমাবেশ হয়। 
 
সমাবেশে নতুন কমিটির উদ্দেশে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জামায়াত-শিবির যারা এক সময় নববর্ষকে পালন করতে চাইতো না, নববর্ষকে হিন্দুয়ানি সংস্কৃতি বলে অপবাদ দিত। সেসব অপশক্তির বিরুদ্ধে নতুন কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে।
 
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি এ কে এম রহমত উল্লাহ।
 
পরে বাহাদুর শাহ পার্ক থেকে র‍্যালি বের হয়ে ইংলিশ রোড, জনসন রোড ও মাজার রোড থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এসে শেষ হয়।