নতুন একটি ফ্যাবলেট এনেছে লেনোভো। স্মার্টফোন ও ট্যাবলেটের মিশেলে তৈরি করা হয়েছে এই ডিভাইস।
গত বছর একই রকম একটি ফ্যাবলেট আনে লেনোভো। সেই মডেলটির দাম ছিল ২০ হাজার টাকার বেশি। তবে এবার বাজেট ক্রেতাদের জন্য নতুন এই হাইব্রিড ফ্যাবলেট উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ৬.৯৮ ইঞ্চি ডিসপ্লের এই ফ্যাবলেটের দাম ধরা হয়েছে ১১ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার ১০০ টাকা। সূত্র- এনডিটিভি।
যে কোনও ফোরজি ফোনকে টেক্কা দেবে এই ফ্যাবলেট। এতে রয়েছে ৬.৯৮ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ডুয়াল সিম, ১.২ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর, ২ জিবি র্যাম, ১৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ, ৬৪ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ।
ফোরজি সমর্থিত এই স্মার্টফোন-ট্যাবলেটে আরও আছে ৪২৫০ এমএএইচ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ব্লু-টুথ, জিপিএস, এফএম, ওয়াইফাই, ডলবি অ্যাটমোস অডিও।
ভারতীয় ই-কমার্স ফ্লিপকার্টে ফ্যাবলেটটি পাওয়া যাচ্ছে।