পাপুয়া নিউগিনিতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

পাপুয়া নিউগিনির পশ্চিমাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে। দেশটির কিউঙ্গা বিমান বন্দরে অবতরণের সময়ে বিমানটি বিধ্বস্ত হয়।
 
কিউঙ্গা পুলিশ জানিয়েছে বিমানটি থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও তাদের কেউ বাঁচেনি। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ইঞ্জিন ফেইল করাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন অস্ট্রেলীয় নাগরিক আছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ। এবিসি।