বাঙালি সাজে নববর্ষের শুভেচ্ছা জানালেন বার্নিকাট

 
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে দূতাবাসের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানানো হয়। ছবিতে তার সঙ্গে ছিলেন দূতাবাসের উপপ্রধান কর্মকর্তা মিল।
 
ছবিতে দেখা গেছে, লাল সাদা শাড়ি পরিহিত বানিকার্ট ও মিল মাটির সানকিতে ভাত বসে আছেন। এছাড়াও মাটির পাত্রে রযেছে অন্যান্য খাবার। ছবির সঙ্গে পোস্টে বলা হয়েছে, ‘শুভ নববর্ষ, বাংলাদেশ!’
 
ফেসবুকে দূতাবাসের ফলোয়ারদের নববর্ষের অভিজ্ঞতা জানানোরও আহ্বান জানানো হয়েছে। লেখা হয়েছে, ‘আপনার নববর্ষ কেমন কাটলো আমাদের সাথে শেয়ার করুন!’