বেনাপোলে ইয়াবাসহ যুবক আটক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে আট শ পিস ইয়াবাসহ তরিকুল ইসলাম (৩৮) নামে এক  যুবককে আটক করা হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে উপজেলাধীন বেনাপোল-যশোর মহাসড়কের আমড়াখালি নামক স্থানে এ অভিযান চালায় (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
 
জানা গেছে, বেনাপোল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসে আমড়াখালি এলাকায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবা পাওয়া যায়। এ সময় একজনকে আটক করা হয়। আটক তরিকুল উপজেলার নাভারন কাজিরবেড় এলাকার বাসিন্দা।
 
২৬ বিজিবি লে. কর্নেল জাহাঙ্গীর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তরিকুলের বিরুদ্ধে মামলা হয়েছে।