বাংলা নববর্ষ ১৪২৩ বরণ ও উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের নেতৃত্বে এ শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এদিকে বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪২৩ বরণ ও উদযাপন উপলক্ষে শোভাযাত্রা শেষে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ করা হয়।
শরীফুজ্জামান চৌধুরী সুমনের পরিচালনায় এ অনুষ্ঠানে উদযাপন কমিটির আহ্বায়ক এসএম বদিউল আশরাফ মুরাদ সভাপতিত্ব করেন। এতে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার প্রধান অতিথি ছিলেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ, সহকারী অধ্যাপক আবদুল হক, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী ও সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া এতে বিশেষ অতিথি ছিলেন।
অনুষ্ঠানে মমিনুল হক, রুবেল মল্লিক, জামাল আহমেদ, সাজ্জাদুর রহমান ভুইয়া, শিবলী চৌধুরী, সোহাষ চক্রবর্তী, মিঠুন বনিক প্রমুখ বক্তব্য রাখেন।