সাইফ-কারিনার নিমন্ত্রণ রাখলেন না শহিদ

প্রেম ভেঙে গেলে ‘ভালো বন্ধু’ দাবী করে পুরনো সম্পর্ক অটুট রাখেন বলিউডের অনেক জুটি। তবে অনেকেই সেটা পারেন না। হাসিঠাট্টা দূরে থাক, সাধারণ হাই-হ্যালোর সম্পর্কও চালিয়ে যেতে পারেন না তারা। শাহিদ কাপুর এই দলেরই এক তারকা, যিনি প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুরের সাথে গল্পগুজব-হাসিঠাট্টার বিনিময়ের সুযোগ পেয়েও তা এড়িয়ে গেলেন।
 
 'রেঙ্গুন' ছবিতে একসঙ্গে অভিনয় করছেন শাহিদ কাপুর ও সাইফ আলি খান। একসঙ্গে কাজ করতে গিয়ে দু’জনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছে। সে কারণে নিজের এবং স্ত্রী'র পক্ষ থেকে শাহিদকে নিজেদের অনুষ্ঠানে নিমন্ত্রণ জানান সাইফ। কিন্তু সেই নিমন্ত্রণ রক্ষা করেন নি শাহিদ।
 
শাহিদ ও কারিনার সম্পর্ক ভেঙেছে বহুদিন। বর্তমানে উভয়ই নিজেদের জীবনে অন্য ব্যক্তিদের সঙ্গে সুখে দিন কাটাচ্ছেন। দু'জন মিডিয়ার সামনে, একে অপরের বিষয়ে প্রশংসাও করেন। কিন্তু তাও কোথাও গিয়ে যেন কারিনার বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে সমস্যা ছিল শাহিদের। আর তাই অগত্যা পুরো ব্যাপারটাকে 'ইগনোর' করলেন তিনি।