চট্টগ্রামের লোহাগড়ায় বন্যহাতির আক্রমণে কবির আহমেদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে পদুয়া ইউনিয়নের ফরিয়াদিরকুল এলাকায় এই ঘটনা ঘটে।
কবির আহমেদ খানগড় খাল এলাকার মৃত লাল মিয়ার পুত্র।
জানা যায়, কবির আহমদ রাত দশটার দিকে বাড়ি থেকে বের হয়ে দোকানে যাওয়ার সময় বন্যহাতি তাকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
প্র্যক্ষদর্শীরা জানান, চারটি বন্যহাতির একটি দল আক্রমণ করে তাকে পায়ের তলায় পিষ্ট করে।