সাভারে গাড়িতে গ্যাস নেয়ার সময় বিস্ফোরণে নিহত ১

 
ঢাকার অদূরে সাভারে সিএনজিচালিত গাড়িতে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরো তিনজন। বৃহস্পতিবার আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।