ইয়েমেনের রাজধানীর কাছে সরকারপন্থী যোদ্ধাদের ওপর বিদ্রোহীদের হামলায় সরকারপন্থী ১৩ জন নিহত হয়েছেন। চলতি সপ্তাহে জাতিসংঘের মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতি বহাল থাকার মধ্যে এই হামলার ঘটনা ঘটল।
বিদ্রোহীরা সানার উত্তর-পূর্বে উপসাগরীয় দেশগুলোর সমর্থিত সরকারপন্থীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। বিবদমান পক্ষগুলো অস্ত্রবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দেয়ার পরও এ স্থানটিতে দুই সপ্তাহ ধরে সংঘর্ষ চলছে।
বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশটির একটি বড় অংশ দখল করে নিয়েছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত ৬ হাজার ৩০০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। সূত্র: এএফপি