ভাণ্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক গোষ্ঠীর উদোগে বৃহস্পতিবার বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
সকালে উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রাঙ্গণে উপজেলা পরিষদ, প্রশাসন ও রাজনৈতিক নেতাদের পরিচয় পর্ব ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান  ও ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধাদের উদ্যোগে পান্তা, চিংড়ি খাওয়ানো হয় ।