চুয়াডাঙ্গার মাছেরদাড়ীতে দুর্বৃত্তদের বোমা হামলায় তিনজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর থানার মাছেরদাড়ী গ্রামের মৃত সাহেব আরীর ছেলে সাগর (২৮), মো. জাহাঙ্গীর আলীর ছেলে তোতা (২২) ও মো. রহমত আলীর ছেলে বিষু (৩০)।
আহত সাগর জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তারা মাছেরদাড়ী গ্রামের সোনারবাংলা ক্লাবের সামনে বসে গল্প করছিলেন। এ সময় ৩-৪ জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমার স্প্রিন্টারের আঘাতে তিনজন আহত হন। স্থানীরা রাতেই তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।