মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলেছেন, তিনি শুক্রবার দক্ষিণ চীন সাগরে মোতায়েন একটি মার্কিন রণতরী পরিদর্শন করবেন।
রণতরীটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে রয়েছে। ফিলিপাইন ওই এলাকাটির মালিকানা দাবি করছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ম্যানিলায় কার্টার বলেন, ‘রণতরীটির কয়েকজন নাবিক ও নৌসেনা বালিকাতানে যৌথ মহড়ায় যোগ দেন। আজ দিনের শেষদিকে দক্ষিণ চীনসাগরে নোঙ্গর করা বিমানবাহী রণতরী ‘ ইউএসএস জন সি. স্টেনিস’ পরিদর্শনে যাব।’
শুক্রবার শেষ হওয়া ফিলিপাইনের সঙ্গে যৌথ বার্ষিক মহড়ার ইঙ্গিত করে তিনি একথা বলেন।