যেখানে ‘প্রেম-বিয়ে-বিচ্ছেদ’ এই সমীকরণের বাইরে আসতে পারছে না হলিউড সেখানে আবার কিথ আরবানকেই বিয়ে করতে চলেছেন অস্কার জয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান!
হলিউড লাইফের এক খবরে প্রকাশ, দশম বিবাহবার্ষিকীতে ফের বিয়ে করার পরিকল্পনা করছেন নিকোল কিডম্যান ও কিথ আরবান। আগামী ২৬ জুনকে বিয়ের তারিখ নির্ধারণ করেছেন নিকোল-কিথ।
একে অপরকে ‘সোলমেট’ মনে করেন এই দম্পতি। এখনও একসঙ্গে ডেট’এ যান মাঝে মাঝেই। এই ১০ বছরে কখনোই প্রেমে ভাটা পড়তে দেননি তারা। সে জন্যই পুরনো বরকে আবার বিয়ে করতে চান নিকোল!