‘লাভ সোনিয়া’ নামের এক ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন ফ্রিদা পিন্টো এবং অনুপম খের। ছবিটি নারীপাচারের সত্য ঘটনা নিয়ে নির্মিত হবে। খবর- দ্যা স্টেটমেন্ট ও হিন্দুস্তান টাইমস’র।
সূত্রের খবরে প্রকাশ, ‘লাভ সোনিয়া’তে এক গ্রাম্য মেয়ের সাহসিকতার গল্প উঠে আসবে। ছবিটি পরিচালনা করবেন তবরেজ নুরানি। এই পরিচালক ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির লাইন প্রোডিউসার ছিলেন। ‘লাভ সোনিয়া’ই তার প্রথম পরিচালনা।
ফ্রিদা এবং অনুপম ছাড়াও ছবিটিতে থাকবেন মনোজ বাজপেয়ি, রিচা চড্ডা, রাজকুমার রাওয়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা।
এ ব্যাপারে তবরেজ জানিয়েছেন, ‘ছবিটা হয়তো অনেক বিতর্কের সৃষ্টি করবে। কিন্তু আমি এমন ছবিই তৈরি করতে চাই, যার মাধ্যমে সমাজের কোনও বিরাট সমস্যাকে মানুষের নজরে আনা যাবে।’