চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য ড. রফিকুল

 
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের পদ থেকে বিদায় নিলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সেই স্থানে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। 
 
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়েটের মূল সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেয়া হয়। 
 
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী চুয়েটের উপাচার্য হিসেবে ড. মো. জাহাঙ্গীর আলম তার চার বছর পূর্ণ করেন। কার্যকাল শেষ হওয়ায় নতুন উপাচার্যের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
 
দায়িত্ব হস্তান্তর ও দায়িত্বভার গ্রহণের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, অফিসপ্রধান ও শাখাপ্রধানরা।